০৮.০৯.০৮
।।ইত্তেফাক।। তারিকুজ্জামন, নড়াইল সংবাদদাতা
নড়াইল পৌরসভার উজিরপুর অর্গানিক বহুমুখী সমবায় সমিতির জৈব সার কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। সদর উপজেলার উজিরপুর গ্রামের কৃষকরা সমিতির মাধ্যমে একত্রিত হয়ে প্রাকৃতিক ও আধুনিক পদ্ধতি ব্যবহার করে কৃষিপণ্য উৎপাদনে ব্যাপক সাফল্য পাওয়ায় আশ-পাশের গ্রামের কৃষকরাও প্রাকৃতিক ও আধুনিক পদ্ধতি ব্যবহার শুরু করেছ্।ে এ সমিতির কর্মকান্ড এখন নড়াইলে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমিতিভুক্ত কৃষকরা রাসায়নিক সারের পরিবর্তে জমিতে জৈবসার ব্যবহার করছে। শুধু তাই নয় ফসলের পোকামাকড় দমনে কীটনাশকের পরিবর্তে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ফরোমন ট্যাপ পদ্ধতিও ব্যবহার করা হচ্ছে। কৃষি ক্ষেত্রে এসব পদ্ধতি স্বাস্থ্যসম্মত এবং অধিক লাভজনক বলে বিবেচিত হয়েছে।
জানা গেছে, নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামে গড়ে ওঠা উজিরপুর অর্গানিক বহুমুখী সমবায় সমিতি ইতিমধ্যে বেশকিছু প্রকল্প হাতে নিয়ে কৃষকদের সহযোগিতা দিয়ে চলেছে। প্রকল্পভুক্ত কৃষকরা এতে বেশ লাভবান হচ্ছেন বলে কৃষকদের কাছে জানা গেছে। উজিরপুর গ্রামের অরবিন্দু বিশ্বাস (৫০) সমিতির মাধ্যমে উন্নত পদ্ধতিতে বেগুন, ওল, ঝিঙা, বরবটি, সীম চাষাবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। গ্রামের মহিদ মিয়াও একই পদ্ধতিতে ধান চাষ করে সাফল্য পেয়েছেন। এছাড়া তরুণ চক্রবর্তী (৫০), নূরুল মন্ডল (৪০), শরীফ মোল্যা (৩৫), আব্দুস নুর (৫৫), রফিকুল মিনা (৪০), হিরুজ্জামান (৩৫) বিভিন্ন প্রকার সবজি যেমন কুশি, ওল, লাউ, পটলের আবাদ করে ভাল ফলন পেয়েছেন। এসকল সবজি চাষী বলেছেন, সমিতির মাধ্যমে কীটনাশক ও রাসায়নিক সার বাদে সবজি চাষ করে তারা ব্যাপক লাভবান হয়েছেন। তাছাড়া বাজারেও এসব সবজির ব্যাপক চাহিদা রয়েছে। এসএসসি পাস সুফিয়ান বেকার ঘুরে বেড়াতেন। তিনিও সমিতির সদস্য হয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে পিঁয়াজ, রসুন, চাষ করে গত বছর ৫০ হাজার টাকা আয় করেছেন। তিনি বর্তমানে ৩ একর জমিতে সবজি চাষ করেছেন। উল্লেখিত কৃষকরা সমিতির মাধ্যমে ইতিমধ্যে সবজি আবাদের ওপর প্রশিক্ষণও নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৬ ডিসেম্বর নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের কয়েকজন বেকার যুবক ও কৃষকের সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ভিত্তিক এ চাষাবাদের উদ্যোগ নেয়া হয়। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার উৎপাদন ও ব্যবহার, রাসায়নিক কীটনাশক ওষুধের পরিবর্তে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ফরোমন ট্যাপ পদ্ধতি ব্যবহারের উদ্যোগ নেয়া হয়। সমিতির কৃষকরা ২০০৬-০৭ পাট মৌসুমে ৫ একর জমিতে দেশী তোসা জাতের পাটবীজও উৎপাদন করেছে। সমিতির কর্মকর্তা আবুল হক ও খন্দকার শাহেদ আলী শান্ত জানিয়েছেন, তারা ১২ হাজার ৮শ কেজি পাটবীজ উৎপাদন করতে সক্ষম হয়েছেন, যার একটা বড় অংশ সরকারি বীজ বিক্রয়কারী বিএডিসি নড়াইল ও লিলি এন্ড কোম্পানির নিকট বিক্রয় করা হয়েছে। এছাড়া সমিতি গত বোরো মৌসুমে ১৩৫ একর জমিতে বিআর ১০,১১,২৮,২৯ ও ৪১ জাতের ৫০ টন বীজ ধান উৎপাদন করেছে। যা সমিতির সদস্য কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। বাকি বীজ বিএডিসি নড়াইলকে দেয়া হয়েছে। সমিতি চলতি মৌসুমে ১০ একর জমিতে নিজস্ব উৎপাদিত জৈব সারের মাধ্যমে সবজি চাষ করেছে। সমিতি নিজস্ব ১টি বিদ্যুৎ চালিত পাওয়ার পাম্পের মাধ্যমে ২০০ একর জমিতে বোরো চাষের ব্যবস্থা করেছে। সম্প্রতি আরো ৩টি পাওয়ার পাম্প স্থাপনের কাজ চলছে। আগামী বোরো মৌসুমে ৪টি বৈদ্যুতিক পাওয়ার পাম্পের মাধ্যমে এলাকার ১১ থেকে ১২ শত একর জমিতে বোরো চাষ করবে বলে তারা আশা করছে। এছাড়া তারা এ বছর ৪ একর জমিতে মশলা জাতীয় ফসল বীজ উৎপাদন করেছে। চাষাবাদে বিজ্ঞানভিত্তিক যন্ত্রপাতি ড্রাম-সিডার, মটর চালিত প্রেয়ার, পাওয়ার টিলার ও ড্রায়ার ব্যবহার করছে। সমিতি ইতিমধ্যে ৫০ টন কম্পোস্ট সার উৎপাদনের কার্যক্রম শুরু করেছে। তারা আগামীতে জেলার চাহিদা পূরণের চিন্তা-ভাবনা নিয়ে সার উৎপাদন শুরু করেছে। এছাড়া সমিতি মৌঁঁমাছি চাষ প্রকল্পও শুরু করেছে।
সমিতির নারী ও পুরুষ সদস্যরা মেঁৗঁচাষে স্ব-স্ব ভূমিকা রেখে চলেছে। এলাকায় সরেজমিনে গেলে কৃষকরা তাদের সাফল্যের ও স্বপ্নের কথা জানান। ২৫ জন সদস্য নিয়ে সমিতির যাত্রা শুরু হলেও এখন সমিতির সদস্য সংখ্যা নারী-পুরুষ মিলে ১৫০ এ দাঁড়িয়েছে। বিগত পাট মৌসুমে সমিতির বীজ পাটক্ষেত পরিদর্শনে আসেন পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহাফুজউল্লাহ, নড়াইল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মন্ডলসহ অন্য আরও অনেকে। এ ব্যাপারে নড়াইল কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলামের সাথে আলাপ করলে তিনি জানান উজিরপুর অর্গানিক বহুমুখী সমবায় সমিতি বৈজ্ঞানিক চাষাবাদে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- Participatory Research & Action Network- PRAN
- প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।
Krishi Khobor
-
▼
2008
(356)
-
▼
September
(203)
- চুয়াডাঙ্গার কৃষকদের চাষাবাদ অনিশ্চিত
- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সারের দাবিতে কৃষক বি...
- ব্যাংককে বাধ্যতামূলক আবর্তক শস্য ঋণ দিতে হবে
- পাবনায় বাণিজ্যিক ভিত্তিতে মাশরুম চাষ শুরু
- আলুর বাজারে ধস : জয়পুরহাটে কৃষক ও ব্যবসায়ীদের মাথা...
- নড়াইলে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
- বাজারে আসছে হাইব্রিডের নতুনজাত এসএল ৮ ।। ফলন হেক্ট...
- অবশেষে ক্ষতিগ্রস্ত কৃষকই নির্মাণ করলেন কালভার্ট
- এবার বাম্পার ফলনের সম্ভাবনা মঠবাড়িয়ায় জোয়ারের পানি...
- আরও দুটি সারকারখানা হচ্ছে দেশে
- কালীগঞ্জের পোল্ট্রি শিল্পে চলছে ক্রান্তিকাল
- বকশীগঞ্জে ৫ টন ভেজাল সার আটক
- কলার চারা রোপণের সেরা সময় আশ্বিন মাস
- মরিচের সঙ্গে ভুট্টার আবাদ
- কৃষির ওপর নির্ভর করে মঙ্গা মোকাবিলার চেষ্টা
- জীবননগরে ধানক্ষেতে ছত্রাক : কৃষক দিশেহারা
- এবার ওরা ঘুরে দাঁড়াবেই
- সিদ্ধান্ত ভালো কিন্তু ছিদ্র বন্ধ হবে তো?
- রাজশাহীর ৮৮ ডিলারের গুদামে ১১ কোটি টাকার সার অবিত্...
- বকশীগঞ্জে ৫ টন ভেজাল সার আটক : তিনদিনেও মামলা হয়নি
- পীরগাছায় আমন ক্ষেতে পোকার আক্রমণ
- রাজিবপুরে আমন চারা সংকট
- সন্তোষজনক নয় ভেষজ উদ্ভিদ চাষাবাদের অগ্রগতি
- অন্যের জমিতে ধান ও সবজি চাষ করে মুকুল এখন স্বাবলম্বী
- ভেড়ামারায় জি.কে. প্রকল্প এলাকার কৃষকরা সেচ ও সার স...
- এশিয়ার অন্যতম বৃহৎ হেমেন্দ্র দত্তের কৃষি খামার এবা...
- গঙ্গাচড়ায় মঙ্গা মোকাবেলায় ব্রিধান ৩৩ চাষে কৃষকদের ...
- উত্তরাঞ্চলে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ না থ...
- চিংড়ি শিল্প রক্ষায় সরকারী উদ্যোগ প্রয়োজন
- পরিবেশ বান্ধব চাষাবাদ
- সোনারগাঁয়ে বিষাক্ত বর্জ্যে ১০০ হেক্টর জমির ধান নষ্ট
- কর্মসৃজন কর্মসহৃচি : নাজিরপুর কচুরিপানা ব্যবহারে ক...
- জামালপুরে বন্যার পর ফের আমন রোপণের উদ্যোগ কৃষকের ঘ...
- শৈলকূপায় ২২০ বস্টøা সারসহ আটক ৩
- ফুলবাড়িয়ায় আনারস চাষে হরমোন প্রয়োগ আকার রং বদলে গে...
- কৃষিতে জৈব সারের প্রয়োজনীয়তা ও বাণিজ্যিক প্রসারে জ...
- বিলুপ্তির পথে কৃষিবান্ধব জলজ প্রাণী শামুক
- কম্পিউটারে উদ্ভিদের রোগ নির্ণয়
- চাল উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণে নতুন সংস্করণ ‘ভ¬াদ...
- কুষ্টিয়ায় কচু নিয়ে চাষীরা বিপাকে
- জাম্বুরা: পাহাড়ে আর্থিক সাফল্যের হাতছানি
- কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৯ হাজার ৪০০ কোটি টাকা
- নীলফামারীতে দাম পড়ে যাওয়ায় আলু নিয়ে কৃষক ও ব্যবসায়...
- চুয়াডাঙ্গা পান বরজে পচন
- কৃষি ও কৃষকের সুখবর কোথায়
- রংপুরে পাট কেনায় সাড়া নেই
- গলাচিপায় মাছ ধরার টোপ ‘বিষ’
- ঠাকুরগাঁওয়ে কৃষি শ্রমিকদের আগাম শ্রম বিক্রি
- বিএডিসিতে ধানবীজ সরবরাহ মহৃল্য না পেয়ে বিপাকে জামা...
- বান্দরবানে সারের দাবিতে মিছিল
- ভরসা কোল্ড ষ্টোরের পঁচে যাওয়া আলুর ক্ষতিপূরণ দেওয়া...
- রিকশাচালকদের কৃষি উৎপাদনে নিয়োজিত করুন
- কলারোয়ায় পাচারকালে সার আটক ।। গ্রেফতার ১
- নাটোরের হাজার পুকুরের গ্রাম বদলে দিয়েছে অর্থনীতি
- কৃষকের ভাগ্যোন্নয়ন : সুদূর পরাহত নয়
- কৃষিঋণ: কৃষির জন্য খুবই ইতিবাচক একটি সিদ্ধান্ত
- পুঠিয়ায় অবৈধ পাওয়ার ক্রাসার দিয়ে আখ মাড়াই
- কৃষিঋণ বিতরণ
- চাষি ক্ষেতে চালাইছে হাল
- কুড়িগ্রামে নকল সার কারখানার সন্ধান
- কৃষক
- সব ব্যাংকে কৃষিঋণ বিতরণের নির্দেশ বর্গা ও প্রান্তি...
- কৃষিখাতে ঋণের জোগান বাংলাদেশ ব্যাংকের প্রশংসনীয় সি...
- আপদকালীন ধানচাষ জনপ্রিয় হচ্ছে মাগুরার কৃষকরা এবার ...
- সব ব্যাংকে কৃষিঋণ বাধ্যতামূলক করা হচ্ছে বর্গাচাষীর...
- ওলকপি
- কালীগঞ্জে নার্সারির ব্যবসায় আজ অনেকে স্বাবলম্বী
- নারিকেল বীজ বপনের এখনই সময়
- মানবসম্পদ উন্নয়নে চাই কৃষি শিক্ষা
- আদিবাসীদের জীবন, সংগ্রাম ও জীবিকায় কৃষি
- রিকশাচালকদের কি কৃষি উৎপাদনে নিয়োজিত করা যায় না?
- সব ব্যাংকের জন্য কৃষিঋণ দেয়া বাধ্যতামূলক
- দেশি বিদেশি সব ব্যাংকের জন্য কৃষি ঋণ বাধ্যতামূলক
- বিএমডিএ ২০ লাখ তাল ও খেজুর বীজ রোপণ করবে উত্তরাঞ্চলে
- মাধবপুরে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক উদ্ধার
- সারের দাবিতে ফের কৃষকদের বিক্ষোভ ফরিদপুর ভাটিয়াপাড়...
- প্রসঙ্গ কুশি ধান : লোকবিজ্ঞান ও কৃষি গ্রামীণ অর্থনীতি
- লাখ টন সার কেনার সিদ্ধান্ত
- সারের অভাবে চুয়াডাঙ্গায় শীতকালীন আগাম সবজি চাষ হুম...
- সব ব্যাংকেরই কৃষিঋণ বিতরণ বাধ্যতামূলক
- সিডর বিধ্বস্ত পিরোজপুরে পেয়ারা চাষীদের দীর্ঘশ্বাস ...
- ফরিদপুরে সারের দাবিতে দিনভর বিক্ষোভ ভাংচুর, বিএস অ...
- মধুপুরের কলার রাজ্য
- হবিগঞ্জে নকল সার কারখানা : ৫ হাজার বস্টøা ভেজাল সা...
- সার সংকটে দিশেহারা বোয়ালমারীর কৃষক ফের রাস্টøায়, গ...
- মংলাবন্দরে চরায় আটকে যাওয়া সারবোঝাই জাহাজ ২ সপ্তাহ...
- দেশের দক্ষিণাঞ্চলে রবি মওসুমে ৮ লক্ষাধিক হেক্টর জম...
- ভারতীয় চোরাচালানকৃত ভেজাল সারে বাজার সয়লাব
- আলুবীজ আমদানি সম্পর্কে
- ভাগ্যের চাকা ঘুরিয়ে মিজান এখন কোটিপতি
- গুদাম থেকে ৮৪ বস্তা আটক ।। বোয়ালমারীতে সারের দাবিত...
- চট্টগ্রাম বন্দরে ৫ শ’ টন সার নিয়ে জাহাজডুবি
- কাসলং অরণ্য কোথায় গেল
- কৃষি অফিস বলছে, করার কিছু নেই মেহেরপুরে আউশক্ষেতে ...
- কোথায় লাগাবেন কি গাছ
- ২ লাখ টাকা পুঁজিতে কোটিপতি
- দেশে বাণিজ্যিক ভিত্তিতে কুমির চাষে সাফল্য
- বালাই দমনে দরকার প্রশিক্ষণের ব্যবস্থা
- শাক সবজি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা
- ভেষজ: গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ অর্জুন হৃদরোগে অত্য...
-
▼
September
(203)
No comments:
Post a Comment